মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: ঢাকঢোল পিটিয়ে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিল প্রশাসন
মাদারগঞ্জে ভূমি উচ্ছেদ অভিযান মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: ঢাকঢোল পিটিয়ে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিল প্রশাসন মাদারগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ের নির্দেশ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে প্রশাসন। জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড খোর্দ্দ জোনাইল এলাকার ফায়ার সার্ভিস মোড়ে দীর্ঘ দিন ধরে বেদখলে থাকা জমিতে লাল নিশানা টাঙিয়ে এবং ঢাক-ঢোল পিটিয়ে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। মাদারগঞ্জ উপজেলার খোর্দ্দ জোনাইল বিরোধপূর্ণ জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে দেওয়ানি মামলা চলছিল। সম্প্রতি আদালত সব আইনি প্রক্রিয়া ও শুনানি শেষে প্রকৃত মালিকের পক্ষে শফিকুল ইসলাম কে চূড়ান্ত রায় ও ডিক্রি জারি করেন। আদালতের নির্দেশে ০৬ জুলাই নির্ধারিত দিনে এক্সিকিউশন কেস বা ডিক্রি জারির কার্যক্রমে প্রশাসনের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও , আদালতের নাজির, পুলিশ বাহিনী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বেলা ১১টার দিকে আদালতের সার্ভেয়ারের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করা হয়। এরপর ঢাক-ঢোল পিটিয়ে আদালতের রায় কার্যকরের ঘোষণা দেওয়া হয় এবং বিরোধপূর...