জামালপুরে শূন্য পুকুরে মাছের ক্ষতি ও মিথ্যা মামলার হয়রানির প্রতিকারে সংবাদ সম্মেলন

ভুক্তভোগীদের ছবি

 জামালপুরে শূন্য পুকুরে মাছের ক্ষতি ও মিথ্যা মামলার হয়রানির প্রতিকারে সংবাদ সম্মেলন 


জামালপুর প্রতিনিধি: জামালপুরে মেলান্দহ আগপয়লা মোল্লাবাড়ি শূন্য পুকুরে মাছের কাল্পনিক ক্ষতি দেখানো এবং নিজেদের গাছ কেটে আদালতে মিথ্যা মামলা ও পুলিশ রিপোর্টের মাধ্যমে একটি ভুক্তভোগী পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এর প্রতিকার ও মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬ ইং ) ভুক্তভোগী পরিবার নিজ বাড়ির উঠানে স্থানীয় এলাকার  গণ্যমান্য ব্যক্তিবর্গের ও সংবাদকর্মীদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ ছাদেক আলী (৩৫)  পিতা- মোঃ মফিজ মোল্লা লিখিত বক্তব্যে বলেন , মোঃ সুলতান মোল্লা(৪২) পিতা-  মৃত ফজলুল মোল্লা  সাং আগপয়লা মোল্লাবাড়ি , ডাকঘর-চারাইলদার ,থানা-মেলান্দহ জেলা - জামালপুর- এর  কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তাদের  বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন ষড়যন্ত্র চালিয়ে আসছে। ভোক্তভুগী জানান,আমার  বাবার ৩২৭৪নং দলিলের পর্যালোচনায় দেখা যায় ৩২৭নং ভুয়া দলিল দিয়ে সুলতান মোল্লা আমাদের ৩০২৬দাগে ০৬ শতাংশ জমি গ্রাস করার চেষ্টা লিপ্ত আছে ,পরবর্তীতে আমার বাবা (মফিজ উদ্দিন )বাদী হয়ে বিজ্ঞ সি, আর ,আমলী আদালত মেলান্দহ ,জামালপুর মোকাদ্দমা (৬৮৭) মামলা দারের করে যা এখন (CID)তে তদন্তে আছে সেটা কে ধামাচাপা দিতে এরই ধারাবাহিকতায় কোনো মাছ না থাকা সত্ত্বেও একটি শূন্য পুকুরে মাছের ক্ষতির অবাস্তব  বাজার মূল্য ৮ (আট লক্ষ) দাবি করে এবং নিজেদের ৪(চারটি) ইউকিলিপ্টাস  কেটে সুলতান মোল্লা শশুর বাড়িতে পাঠিয়ে তাহার বাজার মূল্য ২(দুই লক্ষ) টাকা দাবি করে সেই দায় ভুক্তভোগীদের ওপর চাপিয়ে বিজ্ঞ মামলা আমলে নেওয়ার আদালত, মেলান্দহ , জামালপুর সি ,আর  মোকদ্দমা নং ৮২৯(১)২০২৫ আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশ প্রশাসনের একটি পক্ষ কোনো সঠিক তদন্ত না করে ২৭/০৪/২৬ ইং একপেশে ও মিথ্যা পুলিশ রিপোর্ট প্রদান করে। এর ফলে নিরীহ পরিবারটি চরম সামাজিক ও মানসিক হয়রানির শিকার হচ্ছে। ভুক্তভোগী পরিবার আরও জানায়, এই মিথ্যা মামলার কারণে তাদের সম্মানহানি ঘটছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সঠিক পুলিশ রিপোর্ট দেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্য, মামলার বাদী পক্ষের দুইজন সাক্ষী মোঃ তারা মিয়া ,আসমত আলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, উপস্থিত সবাই এই মামলার বাদী সুলতান মোল্লার মিথ্যা মামলা ও হয়রানির জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যমুনা নদীর পাড়ে আসছেন শাকিব খান ও পূজা চেরি

মেক্সিকান তরুণী জামালপুরের তরুণকে বিয়ে করলেন।

অবশেষে শাকিবের সাক্ষাৎ পেলেন আত্মহত্যা চেষ্টা করা গৃহবধূ

মাদারগঞ্জ বেসিক ক্যাডেট একাডেমিতে ভর্তি শুরু

প্রধান নির্বাচন কমিশনার সম্পর্কে যা বললেন ড.তুহিন মালিক

পানির পাম্পের যাবতীয় সমস্যার সমাধান।

খুলছে জাতীয় বিশ্ববিদ্যালয়

টালি খাতা

অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলার এর উপকারিতা।

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস।