পোস্টগুলি

আগস্ট, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: ঢাকঢোল পিটিয়ে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিল প্রশাসন

ছবি
  মাদারগঞ্জে ভূমি উচ্ছেদ অভিযান  মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: ঢাকঢোল পিটিয়ে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিল প্রশাসন মাদারগঞ্জ  প্রতিনিধি: দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ের নির্দেশ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে প্রশাসন। জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড খোর্দ্দ জোনাইল এলাকার ফায়ার সার্ভিস মোড়ে দীর্ঘ দিন ধরে বেদখলে থাকা জমিতে লাল নিশানা টাঙিয়ে এবং ঢাক-ঢোল পিটিয়ে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। মাদারগঞ্জ উপজেলার খোর্দ্দ জোনাইল বিরোধপূর্ণ জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে দেওয়ানি মামলা চলছিল। সম্প্রতি আদালত সব আইনি প্রক্রিয়া ও শুনানি শেষে প্রকৃত মালিকের পক্ষে শফিকুল ইসলাম কে  চূড়ান্ত রায় ও ডিক্রি জারি করেন। আদালতের নির্দেশে ০৬ জুলাই নির্ধারিত দিনে এক্সিকিউশন কেস বা ডিক্রি জারির কার্যক্রমে প্রশাসনের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও , আদালতের নাজির, পুলিশ বাহিনী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বেলা ১১টার দিকে আদালতের সার্ভেয়ারের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করা হয়। এরপর ঢাক-ঢোল পিটিয়ে আদালতের রায় কার্যকরের ঘোষণা দেওয়া হয় এবং বিরোধপূর...

জামালপুরে শূন্য পুকুরে মাছের ক্ষতি ও মিথ্যা মামলার হয়রানির প্রতিকারে সংবাদ সম্মেলন

ছবি
ভুক্তভোগীদের ছবি   জামালপুরে শূন্য পুকুরে মাছের ক্ষতি ও মিথ্যা মামলার হয়রানির প্রতিকারে সংবাদ সম্মেলন  জামালপুর প্রতিনিধি: জামালপুরে মেলান্দহ আগপয়লা মোল্লাবাড়ি শূন্য পুকুরে মাছের কাল্পনিক ক্ষতি দেখানো এবং নিজেদের গাছ কেটে আদালতে মিথ্যা মামলা ও পুলিশ রিপোর্টের মাধ্যমে একটি ভুক্তভোগী পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এর প্রতিকার ও মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬ ইং ) ভুক্তভোগী পরিবার নিজ বাড়ির উঠানে স্থানীয় এলাকার  গণ্যমান্য ব্যক্তিবর্গের ও সংবাদকর্মীদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ ছাদেক আলী (৩৫)  পিতা- মোঃ মফিজ মোল্লা লিখিত বক্তব্যে বলেন , মোঃ সুলতান মোল্লা(৪২) পিতা-  মৃত ফজলুল মোল্লা  সাং আগপয়লা মোল্লাবাড়ি , ডাকঘর-চারাইলদার ,থানা-মেলান্দহ জেলা - জামালপুর- এর  কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তাদের  বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন ষড়যন্ত্র চালিয়ে আসছে। ভোক্তভুগী জানান,আমার  বাবার ৩২৭৪নং দলিলের পর্যালোচনায় দেখা যায় ৩২৭নং ভুয়া দলিল দ...
ছবি
  ফাইল ফটো  মাদারগঞ্জে ভাড়া ফ্ল্যাট বাসায় পতিতাবৃত্তি, আটক ২, মূলহোতা রওশন আরা পলাতক   নিজস্ব প্রতিনিধি: (মাদারগঞ্জ-জামালপু) জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঘোষপাড়া খাদ্য গুদাম সংলগ্ন একটি ফ্ল্যাট  বাসায় অসামাজিক কার্যকলাপে (পতিতাবৃত্তি) জড়িত থাকার অভিযোগে এক নারী  ও এক পুরুষ কে  আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।গতকাল ৩০(জুলাই )রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একটি ভাড়া ফ্ল্যাট বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম মোঃ আলামিন (৪২) পিতা - মৃত ইদ্দিস মন্ডল সাং খিলকাটি ও মোছা:শিরিনা বেগম, পিতা - মোহাম্মদ আলী  সাং- কয়ডা মধ্যপাড়া মাদারগঞ্জ , জামালপুর। তবে পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। জানা যায়, এ চক্রের মূলহোতা রওশন আরা (৪৬) ও আল-আমিন (৪২) তারা আপন ভাই-বোন। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে বাসা ভাড়া নিয়ে এসব কর্মকান্ড পরিচালনা করেন। সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে মাদারগঞ্জ পৌরসভার ঘোষপাড়া খাদ্য গুদাম সংলগ্ন  রেজাউল করিমের ৩য় তলা ফ্ল্যাটে নীচ তলা ভাড়াটে রুমে আসা-যাওয়া করে অপরিচিত লোক...