অনলাইন ইনকাম

টাকা এমন একটা জিনিস যার নাম শুনলে সবাই পাইতে চায়। কেউ এ ব্যাপারে অনাগ্রহী নয়। যদি খুব সহজে সেটা পাওয়া যায় তাহলে তো কথায় নেই। আজ আমি আপনদের সাথে আলোচনা করবো এ বিষয় নিয়ে যে, খুব সহজে অনলাইন থেকে ইনকাম করবেন। চলুন শুরু করা যাক। অললাইনে ইনকাম করতে কী কী দরকার। অনলাইন জগতে ইনকাম করতে হলে সর্বপ্রথম আপনার যা লাগবে তা হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা দিয়ে আপনি কাজটি করতে পারবেন। আপনার হাতে থাকা স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার থাকলেই আপনার নিশ্চিত ইনকাম সম্ভব। তবে আপনার শুধু ডিভাইস থাকলেই চলবেনা সাথে আপনাকে আপনার যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে কাজ করে যেতে হবে। কোথায় কাজ পাবেন বা কাজ করবেন বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আপনার কাজের ক্ষেত্র নিয়ে দুশ্চিন্তা করার কোন দরকার নাই। আপনাকে আমি সব ধরনের কাজের ক্ষেত্র পরিচয় করিয়ে দিবো। অনলাইনে এত এত কাজ আছে যে, আপনি সারা বছর একটি কাজ করেও শেষ করতে পারবেন না। আর বেশি কথা না বলে শুরু করছি কোথায় কোথায় কাজ করবেন। ফেইসবুক আপনি সারা বছর জুড়ে অথবা মাসে বা দিনে একবার হলেও ঢু মারেন আপনার প্রিয় সোশ্যাল মিডিয়ায়। বন্ধুদের সাথে চ্যাটিং, বিভিন্ন পোস্ট, গ্রুপ ইত্যাদি মাধ্যমে প্রচুর সময় কাটান কিন্তু বিনিময়ে কোন টাকা বা কিছুই পাননা। কিন্তু আপনি এভাবে সময় না কাটিয়ে যদি অন্যভাবে চিন্তা করেন তবে খুব সহজেই কিন্তু ইনকাম করতে পারেন প্রচুর টাকা। আর এজন্য আপনাকে তেমন কিছুই করতে হবেনা শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল দিয়ে যেভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করছেন ঠিক সেভাবেই আপনার ফেইসবুক আইডি থেকে যেখানে থ্রি লাইন অপশন আছে সেখানে গিয়ে দেখবেন পেজ নামে একটা অপশন রয়েছে সেখান পেজ ক্রিয়েট করতে হবে। তারপর পেজটাকে সুন্দর করে লোগো, ও কভার ফটো দিয়ে সাজিয়ে নিতে হবে। এক্ষেত্রে আপনার খেয়াল রাখতে আপনি কোন বিষয়ে দক্ষ সে অনুযায়ী আপনার পেজের নাম থেকে শুরু করে সমস্তই সেট করে নিতে হবে। তারপর আপনাকে আপনার দক্ষতা যুক্ত কাজের ভিডিও করবেন এবং তা নিয়মিত আপলোড করবেন। কিভাবে মনিটাইজ পাবো আপনার ভিডিও আপলোডের ধারাবাহিকতা ঠিক রাখতে পারলে এবং কোয়ালিটি সম্পন্ন কনটেন্ট থাকলে খুব সহজেই মনিটাইজ পাওয়া যায়। তবে আপনাকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো। ১। কমপক্ষে ৩ মিনিটের ভিডিও আপলোড করতে হবে। ২। কমপক্ষে ১০ হাজার ফলোয়ার আনতে হবে। ৩। ৩০ হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লট করতে হবে তবে শর্ত থাকে যে এই ৩০ হাজার ঘন্টা ওয়াচ টাইম ঘন্টা ৬০ দিনের মধ্যে পূরণ করতে হবে। ৪। একমিনিটের কম ভিডিও দেখা ওয়াচ টাইম হিসেবে গণ্য হবেনা। আপনি যদি এসব শর্ত পূরণ করতে পারেন তবেই মনিটাইজ পেয়ে যাবেন। কত ভিউজে কত টাকা কত ফিউজ হলে কত টাকা এটা নিশ্চিত করে বলা সম্ভব না কারণ দেশ ভেদে বা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে হতে পারে ওয়াচ টাইমের উপরেও। ইউটিউব থেকে ইনকাম অনলাইনে টাকা ইনকাম করার মাধ্যম গুলোর মধ্যে ইউটিউব অন্যতম। কারণ বর্তমান বিশ্বে ইউটিউবিং করে অনেকেই ইতিমধ্যেই করে ফেলেছেন বাড়ি গাড়ি ও বিলাসবহুল জীবনের সূচনা। ইউটিউব থেকে ইনকাম করতে হলেও আপনাকে ফেসবুকের মতো নিয়মিত ভিডিও তৈরি করে আপলোড দিতে হবে। ইউটিউব মনিটাইজের শর্ত সমূহ ১। আপনাকে অথেনটিক ভিডিও বা নিজস্ব চিন্তা থেকে ভিডিও তৈরি করে আপলোড দিতে হবে। ২। আপনাকে ১০০০ সাবস্ক্রাইবার সংগ্রহ করতে হবে ৩। আপনার ভিডিওর ওয়াচ টাইম হতে হবে ৪০০০ ঘন্টা। ৪। আপনার ভিডিওতে কোন ধরনের কপিরাইট ক্লেইম থাকা যাবেনা। যদি এসব শর্ত পূরণ করতে পারেন তবে আপনি এই মাধ্যম থেকেই মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারেন। ব্লগিং আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন তবে ব্লগিং হতে পারে আপনার জন্য সেরা মাধ্যম। কারণ ব্লগ লিখেও বর্তমানে অনেকেই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। আপনার লেখাগুলো শুধু কাগজে বন্দী না করে ছড়িয়ে দিন সবার মাঝে এতে করে আপনার লেখাগুলো পড়ে যেমন উপকৃত হবে অন্যকোন মানুষ তেমনি আপনার সুনামের সাথে হতে পারে টাকা ইনকামের অন্যতম একটি মাধ্যম। পডকাস্টার আপনার যদি ভিডিও তৈরি করা সমর্থ না থাকে বা লেখালেখি না করতে পারেন তবুও আপনার জন্য ইনকামের দুয়ার খোলা রেখেছে অনলাইন মাধ্যম। আপনি ভালো গান গাইতে পারেন বা আবৃত্তি করতে তাহলেই শুরু করতে পারেন পডকাস্ট জার্নি। আপনার কণ্ঠে গাওয়া গান, মোটিভেশনাল বক্তৃতা বা আবৃত্তি রেকর্ড করে ছড়িয়ে দিতে পারেন সবার মাঝে আরো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনি কোন বিষয়ে ব্লগ চান শুধু বলবেন আমরা আপনার কাঙ্ক্ষিত বিষয়ের উপর লিখবো ইনশাআল্লাহ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

টালি খাতা

খুলছে জাতীয় বিশ্ববিদ্যালয়

পরিবার দিবস