যান্ত্রিক ত্রুটি ও তীব্র লোডশেডিং: মাদারগঞ্জে থমকে গেছে দৈনন্দিন জীবন


 যান্ত্রিক ত্রুটি ও তীব্র লোডশেডিং: মাদারগঞ্জে থমকে গেছে দৈনন্দিন জীবন


  মাদারগঞ্জ  প্রতিনিধিঃ  চাহিদার এক-তৃতীয়াংশ বিদ্যুৎ সরবরাহ এবং ৩৩ কেভি উপকেন্দ্রের যান্ত্রিক ত্রুটির জাঁতাকলে পিষে গেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার স্বাভাবিক জীবনধারা। 

দিনের পর দিন চলা এই বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন মাদারগঞ্জ পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের লাখো সাধারণ মানুষ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে মাদারগঞ্জে বিদ্যুতের চাহিদা ১৮ মেগাওয়াট থাকলেও বিপরীতে সরবরাহ মিলছে মাত্র ৬.৫ মেগাওয়াট। এর ওপর ৩৩ কেভি উপকেন্দ্রের দিনব্যাপী যান্ত্রিক ত্রুটি পরিস্থিতি আরও শোচনীয় করে তুলেছে। 

তীব্র গরমে ও লোডশেডিংয়ের কারণে ঘরে ঘরে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে মোমবাতির ক্ষীণ আলো ও গরমে পড়াশোনা করতে গিয়ে চরম বিপাকে পড়েছে কোমলমতি ও পরীক্ষার্থী শিক্ষার্থীরা। ফ্যানের পাখা বন্ধ থাকায় অসুস্থ ও বয়োবৃদ্ধ মানুষের কষ্ট চরমে পৌঁছেছে। পাশাপাশি দোকানপাট, ছোট ব্যবসা প্রতিষ্ঠান এবং ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কের অচলাবস্থায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।

টানা এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ক্ষুব্ধ হয়ে সম্প্রতি এলাকাবাসী মাদারগঞ্জ উপজেলা সদরের বিদ্যুৎ উপকেন্দ্র ঘেরাও করে বিক্ষোভও প্রকাশ করেছেন। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। 


এ বিষয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিন জানান, বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম এবং বিভিন্ন স্থানে লাইনে ও উপকেন্দ্রে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে মাঠপর্যায়ে তাদের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যমুনা নদীর পাড়ে আসছেন শাকিব খান ও পূজা চেরি

মেক্সিকান তরুণী জামালপুরের তরুণকে বিয়ে করলেন।

অবশেষে শাকিবের সাক্ষাৎ পেলেন আত্মহত্যা চেষ্টা করা গৃহবধূ

মাদারগঞ্জ বেসিক ক্যাডেট একাডেমিতে ভর্তি শুরু

প্রধান নির্বাচন কমিশনার সম্পর্কে যা বললেন ড.তুহিন মালিক

পানির পাম্পের যাবতীয় সমস্যার সমাধান।

খুলছে জাতীয় বিশ্ববিদ্যালয়

টালি খাতা

অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলার এর উপকারিতা।

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস।