মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগের সত্যতা জানতে যাওয়ায় সংবাদকর্মীদের সাথে কর্মচারী ও বহিরাগতদের অসদাচরণ

১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারগঞ্জ, জামালপুর।


 মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগের সত্যতা জানতে যাওয়ায় সংবাদকর্মীদের সাথে কর্মচারী ও বহিরাগতদের অসদাচরণ

নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ : জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট বিক্রিতে অতিরিক্ত ফি আদায় এবং সাধারণ রোগীদের সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট ক্লিনিকে টেস্ট করানোর জন্য বাধ্য করার দালালিপনার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। 

এই অনিয়মের বিষয়ে অনুসন্ধানে গিয়ে সংবাদকর্মীরা হাসপাতালের   কর্মচারী ও বহিরাগতদের কুরুচিপূর্ণ বা খারাপ আচরণের শিকার হয়েছেন।অনুসন্ধানে জানা যায়,  হাসপাতালটির বহির্বিভাগে সরকার নির্ধারিত টিকিটের মূল্যের (৩) তিন টাকা চেয়ে অতিরিক্ত (৫ )পাঁচ টাকা থেকে ভাংতির অজুহাতে (১০ ) দশ টাকাও আদায় করা হচ্ছিল। সেবা নিতে আসা গরিব ও সাধারণ রোগীরা প্রতিবাদ করলেও প্রতিকার পাচ্ছিলেন না। শুধু তাই নয়, হাসপাতালের ল্যাব কর্মচারী ,  চিকিৎসকরা অনেক সময় সরকারি ল্যাব থাকা সত্ত্বেও রোগীদের নানা অজুহাতে বাইরে নির্দিষ্ট প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করাতে পাঠান।

এই অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী সোমবার ,মঙ্গলবার ,বুধবার সকালে ২৭, ২৮, ২৯ জুলাই  মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। তারা টিকিট কাউন্টার ও প্যাথলজি বিভাগের অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্মচারীদের কাছে বক্তব্য জানতে চান এবং পেশাগত দায়িত্ব পালনকালে ছবি তুলতে ও তথ্য সংগ্রহ করতে যান। এ সময় হাসপাতালের দায়িত্বরত কয়েকজন কর্মচারী ও টিকিট বিক্রেতা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা সংবাদকর্মীদের সাথে চরম অসদাচরণ করেন, ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন। সংবাদকর্মীরা নিজেদের পরিচয়পত্র ও পেশাগত কার্ড দেখানোর পরও তাদের সাথে এমন আচরণ করছে বলে অভিযোগ রয়েছে।এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে অতিরিক্ত ফি আদায়কারী ও সাংবাদিকদের সাথে খারাপ আচরণকারী বহিরাগত ও কর্মচারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এ বিষয়ে বক্তব্য জানতে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ  হলে তিনি জানান,বহির্বিভাগে সরকার নির্ধারিত টিকিটের মূল্যের (৩) তিন টাকা চেয়ে কেউ অতিরিক্ত টাকা নিলে হাসপাতাল কতৃপক্ষ অফিসিয়াল ব্যবস্থা নিবেন। তবে স্থানীয় সচেতন মহল মনে করছেন, স্বাস্থ্যসেবা কেন্দ্রের এই ধরণের দুর্নীতি ও অপকর্ম ঢাকতেই কর্মচারীরা সাংবাদিকদের ওপর চড়াও হয়েছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যমুনা নদীর পাড়ে আসছেন শাকিব খান ও পূজা চেরি

মেক্সিকান তরুণী জামালপুরের তরুণকে বিয়ে করলেন।

অবশেষে শাকিবের সাক্ষাৎ পেলেন আত্মহত্যা চেষ্টা করা গৃহবধূ

মাদারগঞ্জ বেসিক ক্যাডেট একাডেমিতে ভর্তি শুরু

প্রধান নির্বাচন কমিশনার সম্পর্কে যা বললেন ড.তুহিন মালিক

পানির পাম্পের যাবতীয় সমস্যার সমাধান।

খুলছে জাতীয় বিশ্ববিদ্যালয়

অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলার এর উপকারিতা।

টালি খাতা

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস।