পোস্টগুলি

জামালপুরে শূন্য পুকুরে মাছের ক্ষতি ও মিথ্যা মামলার হয়রানির প্রতিকারে সংবাদ সম্মেলন

ছবি
ভুক্তভোগীদের ছবি   জামালপুরে শূন্য পুকুরে মাছের ক্ষতি ও মিথ্যা মামলার হয়রানির প্রতিকারে সংবাদ সম্মেলন  জামালপুর প্রতিনিধি: জামালপুরে মেলান্দহ আগপয়লা মোল্লাবাড়ি শূন্য পুকুরে মাছের কাল্পনিক ক্ষতি দেখানো এবং নিজেদের গাছ কেটে আদালতে মিথ্যা মামলা ও পুলিশ রিপোর্টের মাধ্যমে একটি ভুক্তভোগী পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এর প্রতিকার ও মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬ ইং ) ভুক্তভোগী পরিবার নিজ বাড়ির উঠানে স্থানীয় এলাকার  গণ্যমান্য ব্যক্তিবর্গের ও সংবাদকর্মীদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ ছাদেক আলী (৩৫)  পিতা- মোঃ মফিজ মোল্লা লিখিত বক্তব্যে বলেন , মোঃ সুলতান মোল্লা(৪২) পিতা-  মৃত ফজলুল মোল্লা  সাং আগপয়লা মোল্লাবাড়ি , ডাকঘর-চারাইলদার ,থানা-মেলান্দহ জেলা - জামালপুর- এর  কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তাদের  বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন ষড়যন্ত্র চালিয়ে আসছে। ভোক্তভুগী জানান,আমার  বাবার ৩২৭৪নং দলিলের পর্যালোচনায় দেখা যায় ৩২৭নং ভুয়া দলিল দ...
ছবি
  ফাইল ফটো  মাদারগঞ্জে ভাড়া ফ্ল্যাট বাসায় পতিতাবৃত্তি, আটক ২, মূলহোতা রওশন আরা পলাতক   নিজস্ব প্রতিনিধি: (মাদারগঞ্জ-জামালপু) জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঘোষপাড়া খাদ্য গুদাম সংলগ্ন একটি ফ্ল্যাট  বাসায় অসামাজিক কার্যকলাপে (পতিতাবৃত্তি) জড়িত থাকার অভিযোগে এক নারী  ও এক পুরুষ কে  আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।গতকাল ৩০(জুলাই )রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একটি ভাড়া ফ্ল্যাট বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম মোঃ আলামিন (৪২) পিতা - মৃত ইদ্দিস মন্ডল সাং খিলকাটি ও মোছা:শিরিনা বেগম, পিতা - মোহাম্মদ আলী  সাং- কয়ডা মধ্যপাড়া মাদারগঞ্জ , জামালপুর। তবে পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। জানা যায়, এ চক্রের মূলহোতা রওশন আরা (৪৬) ও আল-আমিন (৪২) তারা আপন ভাই-বোন। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে বাসা ভাড়া নিয়ে এসব কর্মকান্ড পরিচালনা করেন। সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে মাদারগঞ্জ পৌরসভার ঘোষপাড়া খাদ্য গুদাম সংলগ্ন  রেজাউল করিমের ৩য় তলা ফ্ল্যাটে নীচ তলা ভাড়াটে রুমে আসা-যাওয়া করে অপরিচিত লোক...

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগের সত্যতা জানতে যাওয়ায় সংবাদকর্মীদের সাথে কর্মচারী ও বহিরাগতদের অসদাচরণ

ছবি
১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারগঞ্জ, জামালপুর।   মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগের সত্যতা জানতে যাওয়ায় সংবাদকর্মীদের সাথে কর্মচারী ও বহিরাগতদের অসদাচরণ নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ : জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট বিক্রিতে অতিরিক্ত ফি আদায় এবং সাধারণ রোগীদের সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট ক্লিনিকে টেস্ট করানোর জন্য বাধ্য করার দালালিপনার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।  এই অনিয়মের বিষয়ে অনুসন্ধানে গিয়ে সংবাদকর্মীরা হাসপাতালের   কর্মচারী ও বহিরাগতদের কুরুচিপূর্ণ বা খারাপ আচরণের শিকার হয়েছেন।অনুসন্ধানে জানা যায়,  হাসপাতালটির বহির্বিভাগে সরকার নির্ধারিত টিকিটের মূল্যের (৩) তিন টাকা চেয়ে অতিরিক্ত (৫ )পাঁচ টাকা থেকে ভাংতির অজুহাতে (১০ ) দশ টাকাও আদায় করা হচ্ছিল। সেবা নিতে আসা গরিব ও সাধারণ রোগীরা প্রতিবাদ করলেও প্রতিকার পাচ্ছিলেন না। শুধু তাই নয়, হাসপাতালের ল্যাব কর্মচারী ,  চিকিৎসকরা অনেক সময় সরকারি ল্যাব থাকা সত্ত্বেও রোগীদের নানা অজুহাতে বাইরে নির্দিষ্ট প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করাত...

যান্ত্রিক ত্রুটি ও তীব্র লোডশেডিং: মাদারগঞ্জে থমকে গেছে দৈনন্দিন জীবন

ছবি
  যান্ত্রিক ত্রুটি ও তীব্র লোডশেডিং: মাদারগঞ্জে থমকে গেছে দৈনন্দিন জীবন

সুতা বা চুল পেঁচিয়ে আঁচিল ঝরালে কী হয় জানেন

  সুতা বা চুল পেঁচিয়ে আঁচিল ঝরানো: এটি কি নিরাপদ? আঁচিল এক প্রকার চর্মরোগ, যা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) দ্বারা সৃষ্ট হয়। অনেক সময় গ্রামাঞ্চলে বা কিছু প্রচলিত বিশ্বাস অনুযায়ী আঁচিল অপসারণের জন্য সুতা বা চুল দিয়ে বেঁধে রাখার মতো পদ্ধতি ব্যবহার করা হয়। এর পেছনের ধারণা হলো, আঁচিলে রক্ত প্রবাহ বন্ধ করে দিলে সেটি শুকিয়ে ঝরে যাবে। কীভাবে কাজ করে? এই পদ্ধতিতে সুতা বা চুল দিয়ে আঁচিলের গোড়া শক্ত করে বেঁধে দেওয়া হয়, যাতে আঁচিলের রক্তনালীগুলোতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। রক্ত ও পুষ্টির অভাবে আঁচিলের কোষগুলো মারা যায় এবং ধীরে ধীরে শুকিয়ে ঝরে পড়ে। এর সম্ভাব্য ঝুঁকি ও জটিলতা সুতা বা চুল পেঁচিয়ে আঁচিল অপসারণের চেষ্টা বেশ কিছু গুরুতর ঝুঁকি বহন করে:  * সংক্রমণ: এটি সবচেয়ে বড় ঝুঁকি। যখন আঁচিলের রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয়, তখন টিস্যু মারা যেতে শুরু করে। এই মৃত টিস্যু ব্যাকটেরিয়ার জন্য একটি উর্বর ক্ষেত্র তৈরি করে, যা গুরুতর সংক্রমণের কারণ হতে পারে। সংক্রমণের ফলে ব্যথা, ফোলাভাব, লালচে ভাব এবং পুঁজ হতে পারে।  * রক্তপাত: সুতা বা চুল দিয়ে আঁচিলকে টানলে বা জোরে বাঁধলে রক্তপাত হতে পারে।  ...

কিভাবে ল্যাপটপ ও মোবাইলের গতি বাড়ানো যায়?

 ল্যাপটপ ও মোবাইলের গতি বাড়ানোর উপায়  আধুনিক জীবনে ল্যাপটপ ও মোবাইল ফোন আমাদের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দীর্ঘদিন ব্যবহারের পর এই ডিভাইসগুলোর গতি কমে যাওয়া একটি সাধারণ সমস্যা। এতে আমাদের দৈনন্দিন কাজ যেমন ব্যাহত হয়, তেমনি বিরক্তিও বাড়ে। তবে কিছু সহজ কৌশল অবলম্বন করে আপনি আপনার ল্যাপটপ ও মোবাইলের গতি উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারেন। এই আর্টিকেলটিতে আমরা ল্যাপটপ ও মোবাইলের গতি বাড়ানোর কার্যকর কিছু উপায় নিয়ে আলোচনা করব, যা আপনার ডিভাইসকে নতুন জীবনের ছোঁয়া দেবে। ল্যাপটপের গতি বাড়ানোর উপায় ল্যাপটপের গতি কমে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। সাধারণত, অপ্রয়োজনীয় ফাইল, ব্যাকগ্রাউন্ডে চলা প্রোগ্রাম এবং হার্ডওয়্যারের সীমাবদ্ধতার কারণে এই সমস্যা দেখা দেয়। নিচে কিছু কার্যকর টিপস দেওয়া হলো: ১. অপ্রয়োজনীয় প্রোগ্রাম ও ফাইল পরিষ্কার করুন  * অব্যবহৃত সফটওয়্যার আনইনস্টল করুন: আপনার ল্যাপটপে যদি এমন কোনো সফটওয়্যার থাকে যা আপনি ব্যবহার করেন না, তাহলে সেগুলোকে আনইনস্টল করে দিন। এগুলো শুধু হার্ডডিস্কের জায়গা দখল করে না, অনেক সময় ব্যাকগ্রাউন্ডেও চলতে থাকে, যা র্যাম ও প্রসেসরের ওপর ...

ভাত খাওয়ার কতক্ষণ পর পানি পান করা উচিত?

  ভাত খাওয়ার কতক্ষণ পর পানি পান করা উচিত?   আমাদের দৈনন্দিন জীবনে খাওয়া-দাওয়ার সঠিক নিয়মকানুন সম্পর্কে প্রায়শই আমরা ভুল ধারণা পোষণ করি। এর মধ্যে একটি বহুল প্রচলিত প্রশ্ন হলো, ভাত খাওয়ার কতক্ষণ পর পানি পান করা উচিত? এই আপাতদৃষ্টিতে সরল প্রশ্নটির পেছনে রয়েছে স্বাস্থ্য এবং হজম প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। অনেকেই মনে করেন, খাওয়ার পরপরই পানি পান করলে হজমে সমস্যা হয়, আবার কেউ কেউ মনে করেন এতে কোনো সমস্যা নেই। এই ব্লগ পোস্টে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর পেছনের বৈজ্ঞানিক কারণগুলো বিশ্লেষণ করব এবং সুস্থ জীবনযাপনের জন্য সঠিক পরামর্শ দেব। কেন এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ? আমাদের শরীরের একটি জটিল প্রক্রিয়া হলো হজম। আমরা যখন খাবার খাই, তখন আমাদের পাকস্থলী এবং অন্ত্রে বিভিন্ন এনজাইম এবং পাচক রস নিঃসৃত হয়, যা খাবারকে ভেঙে পুষ্টি শোষণ করতে সাহায্য করে। পানি এই হজম প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি খাবারকে নরম করতে, খাদ্যনালীতে সহজে চলাচল করতে এবং পুষ্টি শোষণে সহায়তা করে। কিন্তু ভুল সময়ে বা ভুল পরিমাণে পানি পান করলে তা হজম প্রক্রিয়ায় ব্যাঘাত...

পরিবার দিবস

সবসময় যত্ন, ভালোবাসা, সমর্থন যাদের থেকে পাই তারা সবাই পরিবারের সদস্য। অন্যরা যে এসব করেনা তা একেবারে ঠিকনা মোটাদাগে কথা হলো পরিবারের ধারেকাছে না তাঁরা। মা-বাবা, ভাই-বোন হলো শেষ ভরসার নাম। যেখানে সবাই পিছটান দেয় সেখানে এই একটা মাত্র জায়গা যেখানে সহযোগিতা, ভালোবাসা ও বিশ্বাসের হাতটা পাওয়া যায়। সুখের দিনগুলো পরিবার ছাড়া চলতে আমরা হয়তো দুঃসাহস দেখাতে পারি অথচ আমরা যতই চেষ্টা করিনা কেন অসহায়ত্বের দিনগুলোতে পরিবার পাশে না আসলে, না থাকলে আপনার আর আমার কোন গতি নাই।  মূল যদি না থাকে তো ডালপালা শুকাইয়া যায়। ওই মূলটা হলো পরিবার আর ডালপালা হইলো পৃথিবীর সকল মানুষ। পরিবার পাশে না থাকলে অন্য প্রিয়জন শুকাইয়া যায়।  মানে ছাইড়া যায়।  ভালোবাসি পরিবার তারপর অন্য সবার। শুভ পরিবার দিবস। শুভ হোক। #পরিবার_দিবস
  ব্যারিস্টার ও উকিলের মধ্যে পার্থক্য কী? ব্যারিস্টার এবং উকিল উভয়ই আইন পেশার সঙ্গে যুক্ত। তবে তাঁদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। নিচে সেগুলো উল্লেখ করা হলো:  * শিক্ষাগত যোগ্যতা:    * ব্যারিস্টার: যাঁরা ইংল্যান্ডের বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন, তাঁদের ব্যারিস্টার বলা হয়।    * উকিল: যাঁরা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক অনুমোদিত হন, তাঁদের উকিল বলা হয়।  * আইন চর্চার স্থান:    * ব্যারিস্টার: তাঁরা সাধারণত উচ্চ আদালত, যেমন- হাইকোর্ট বা আপিল বিভাগে মামলা পরিচালনা করেন।    * উকিল: তাঁরা নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত সব ধরনের আদালতে মামলা পরিচালনা করতে পারেন।  * পেশাগত সংগঠন:    * ব্যারিস্টার: তাঁদের পেশাগত সংগঠন হলো বার কাউন্সিল।    * উকিল: তাঁদের পেশাগত সংগঠন হলো বার অ্যাসোসিয়েশন।  * বিশেষত্ব:    * ব্যারিস্টার: তাঁরা সাধারণত বিশেষায়িত আইনি বিষয়ে পারদর্শ...

আপনার আপন কে?

ছবি
আপন কারো আশে পাশে থাকা,কথা বলা ও থাকার জন্য কারো দিলে ঠাঁই পাওয়া যায় না। অনেক দূরে থাইকাও পাওন যায়। কাছে দূরে শুধু চোখের দেখায়। মনের দেখায় না। মনের দেখা বইলাও একটা জিনিস আছে। মনের দেখা নাই মানে গায়ে গায়ে গড়াগড়ি দিলেও কাছে নাই এইটা বুইঝা নিয়েন। কোনটা কাছে বা দূরে কেমনে বুঝবেন? জানেন না তো? বইলা দিই তাহলে, কাছে না দূরে আছেন। এমন কয়টা সময় আছে যখন সেই সময় ই বইলা দিবো। সময়গুলো হইলো সুখ, দুঃখ, রাগ, অভিমান, অভিযোগ থাকা সময়গুলোতে পাশে থাকে অথবা পাশে রাখে। এই সময়গুলোতে পাশে না রাখলে বা না থাকলে বুইঝা নিয়েন আপনি তার পাশে থাইকা গড়াগড়ি খাইলেও আসলে পাশে নাই, দিলে নাই, মনে নাই। সত্যি বলতে কোন খানেই নাই। বুইঝা নিয়েন আর খুঁইজ্যা নিয়েন এইসব আপনদের। আপন বলতে দিলে থাকা দলে থাকা না। দলে হাজারো জনের আনাগোনা প্রতিনিয়তই তো কম হয়না তাই বইলা সবার কথা কি মনে থাকে? থাকেনা আর রাখেও না। দিলে থাকেন আর দিলে রাখেন তাদের যারা দিলে রাখে পাশে থাইক্কা না দিলে রাইক্খা। শর্ট লিস্ট কইরা রাখেন কে আপনজন। কঠিন কইরা হিসাব রাখেন যাতে কইরা একটা আপনও যেন বাদ না যায়। কারণ এরা আপনারে আপনার থাইক্কাও বেশি ভালোবাসে হইতে পারে।  ...

মাদারগঞ্জে বিএনপির ইফতার মাহফিল

ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাদারগঞ্জ পৌর শাখার ৩ নং ওয়ার্ড বিএনপির আয়েজনে আজকের ইফতার ও দোয়া মাহফিল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ এড.মঞ্জুর কাদের বাবুল খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আব্দুল গফুর। আরো উপস্থিত ছিলেন, মাদারগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব লিটন,যুগ্ম আহবায়ক খালেদ মাসুদ সোহেল তালুকদার, যুবদলের রাফিউল ইসলাম রুনু,হাফিজুর রহমান সাকু,রবিউল ইসলাম রাসেল,হুমায়ুন আহমেদ ও উপজেলা ছাত্রদলের রাকিবুল ইসলাম বকুল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এড.মঞ্জুর কাদের বাবুল খান দেশের সার্বিক মঙ্গল,খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনা করেন। সভাপতিত্ব করেন:মান্নান আলী, সভাপতি, ৩নং ওয়ার্ড।সঞ্চালনা করেন মোঃ লুৎফর খান।

শেন ওয়ার্ন আর নেই

ছবি
ক্রিকেট বিশ্বের সেরা সাবেক স্পিনার শেন কেইথ ওয়ার্ন আজ রাত ৯ টার দিকে তার বাসায় ইন্তেকাল করেন। অনুমান করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তিনি ১৯৬৯ সালের ১৩ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং আজ ৪ঠা মার্চ ২০২২ মৃত্যুবরণ করেন। মাত্র ৫২ বছর বয়সে ইহলোকের মায়া ছেড়ে অনন্তকালের যাত্রার যাত্রী হলেন। তিনি তার ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে গেলেন। পুরো পৃথিবীর ক্রিকেটার, ভক্ত ও সতীর্থদের সামাজিক মাধ্যমে প্রসংসায় সয়লাব হয়ে গেছে। নেট দুনিয়ার দখলে আজ শেন ওয়ার্নের মৃত্যুর খবর। তিনি জন্মগ্রহণ করেন ভিক্টোরিয়ার ফার্নটি গুল্লিতে।

প্রধান নির্বাচন কমিশনার সম্পর্কে যা বললেন ড.তুহিন মালিক

ছবি
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আইন মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যান্ড ড্রাফটিং শাখার অতিরিক্ত সচিব ছিলেন। এটি প্রশাসনিক ক্যাডারের একটি পদ। এই পদে থেকে আইন মন্ত্রণালয়ের সচিব পদে তিনি নিয়োগ পেতে পারেন না। কারণ আইনসচিব একটি বিচারবিভাগীয় পদ। একারনে পদোন্নতি বিধিমালা-২০০২ অনুযায়ী হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ কাজী হাবিবুল আউয়ালের নিয়োগ অবৈধ বলে রায় দেয়। কাজী হাবিবুল আউয়ালকে আইনসচিব নিয়োগ দেয়ার পরই আদালতের বিচারকসহ বিচারবিভাগীয় কর্মকর্তারা তার অপসারণ দাবিতে আন্দোলন শুরু করেন। জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিযোগ ছিল:- বিচারকদের স্বার্থ রক্ষা না করা, বিচারকদের স্বতন্ত্র বেতন-ভাতা দিতে সরকারকে বাধা দেয়াসহ যখন-তখন বিচারকদের বদলির মাধ্যমে হয়রানি করার অভিযোগ হাবিবুল আউয়ালের বিরুদ্ধে। এর আগে হাবিবুল আউয়ালের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে বিচারকরা পুলিশের দ্বারা লাঞ্ছিত হন। এর পেছনে হাবিবুল আউয়ালের ষড়যন্ত্র ছিল বলে বিচারকরা অভিযোগ করেন। এ ঘটনার জন্য জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবকে তখন বাধ্যতামূলক অবসর দেয়া হয়। বিচারকদের অভিযোগ হাবিবুল আউয়াল এই বাধ্যতামূলক অবসরের প...

ফেসবুকে মৃত নোবেল

ছবি
জিটিভির সারেগামা অনুষ্ঠানের সেরা কণ্ঠ ও এপার ও ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী নোবেল ফেসবুক পেইজে মৃত। নোবেল তার ফেসবুক পেইজে এমনটাই লিখেছেন। তিনি জানেননা ঠিক কি কারণে এমনটা হয়েছে। আপনাদের জানার জন্য তার কথাগুলোর স্কিনশট দেওয়া হলো। তার আইডিতে এমন সমস্যা কেন হচ্ছে বা কিভাবে এটা প্রতিরোধ করা যায় কেউ জানলে তার দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন।

আজ সরিষাড়িতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আগমন

ছবি
আজ ২২ ফেব্রুয়ারি ২০২২ ইং রোজ মঙ্গলবার বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন সরিষাবাড়ির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামি সম্মেলন। সরিষাবাড়ি গণ স্টেডিয়াম ময়দান প্রাঙ্গণে বাদ মাগরিব সম্মেলন শুরু হবে। আজকের সম্মেলনে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ,আহলে হাদিস আন্দোলনের অন্যতম কান্ডারী শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যারা উক্ত সম্মেলনে যোগদান করবেন তারা অতিসত্বর প্রস্তুতি গ্রহণ করুন।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস

ছবি
আজ মহান অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের আজকের এই দিনে ভাষার দাবিতে মিছিল চলাকালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের সরকারের নির্দেশে ছাত্র-জনতার বুকে গুলি চালানো হয়। গুলিতে শহিদ হন রফিক,জব্বার,সালাম,বরকত,শফিউর,অহিউল্লাহ সহ আরো অনেকে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনাটি বিরল,বাঙালি ব্যতীত অন্য কোন জাতি নাই যারা ভাষার জন্য জীবন দিয়েছে। বাঙালি এমন জাতি যাদের জন্মই শুরু হয় আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে। আজ সেই মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস। দিবসটি পালনে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠন সহ সাধারণ জনতা যথাযথ মর্যাদায় দিনটি উদযাপনের জন্য কাজ করছে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দিনটির সূচনা করা হয়েছে।

সুনসান নিরবতায় চলে গেল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের মৃত্যুবার্ষিকী!!!

ছবি
১৯৭১ এর রণাঙ্গনের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর আজ ৩৬ তম মৃত্যুবার্ষিকী ছিল কিন্তু বাস্তবতায় ও ভার্চুয়াল অঙ্গনে বিরাজ করল সুনসান নিরবতা। এমন হলো কেন? বিদেশ বিভুয়ের যেকারো কোন কিছু হলে সবক্ষেত্রেই রইরই রব পড়ে যায় কিন্তু হায়!! বাঙালি তার মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে স্মরণ করতে পারলোনা। আমাদের আরো জানতে হবে ও জানাতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে তবেই একজন বীর তার প্রাপ্য সম্মানটুকু পাবে।

উত্তরবঙ্গের পোড়াদহ মেলা

ছবি
পোড়াদহ মেলা কী? পোড়াদহ মেলা হলো উত্তরবঙ্গের জেলা বগুড়ার একটি ঐতিহ্যবাহী মেলা। এই মেলাটি প্রতি বছর মাঘ মাসের শেষ সপ্তাহের বুধবারে অনুষ্ঠিত হয়। এই মেলায় বিখ্যাত জিনিসপত্রের বেচাকেনা হয়। পোড়াদহ মেলার নামকরণের ইতিহাস পোড়াদহ মেলাটির নামকরণের কারণ হলো বগুড়া জেলার গাবতলী উপজেলার পোড়াদহ নামক স্থানে এই মেলাটি হওয়ার কারণে মেলার নাম হয় পোড়াদহ মেলা। পোড়াদহ মেলার বিশেষত্ব পোড়াদহ মেলার বিশেষত্ব হলো বিখ্যাত এবং বড় বড় জিনিসপত্রের উপস্থিতি। মেলার আরেকটি চমৎকার উদ্দেশ্যে হলো জামাইদের দাওয়াত দিয়ে জামাই আদর করা। বিশেষ করে এইদিনটিতে মেয়ে-জামাইকে বাড়িতে না আনলে মেলার উদ্দেশ্যেই পূরণ হয়না। জামাইরাও প্রতিযোগিতা করেন কার চাইতে কে বড় মাছ বা অন্য যেকোনো জিনিসপত্র বেশি কিনে শ্বশুর বাড়ি যাবে। পোড়াদহ মেলার অবস্থান পোড়াদহ মেলার অবস্থান বগুড়া জেলার গাবতলী উপজেলার পোড়াদহ গ্রাম।

বিটিএস মানে কি জানেন?

সম্প্রতি একটা বিষয় নিয়ে সামাজিক মাধ্যম সমূহে বেশ আলোচনা চলছে। অনেকেই খেয়াল করে থাকবেন বিটিএস (BTS) এই শব্দটি দিয়ে কিছু বোঝাতে চাইছেন আর আপনি এই শব্দটির ব্যাপারে একেবারেই কিছু জানেন না। তাহলে এই লেখাটি আপনার জন্য। বিটিএস বা ( BTS) কথাটির অর্থ এসেছে কোরীয় গানের ব্যান্ডদল (ব্যাংটন বয়েস ব্যান্ড) থেকে। এই গানের দল বিটিএস তৈরি করেছে ৭ কোরিয় বালক। তারা বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে। বিটিএস ব্যান্ডের একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম Bangton Boys এটি লিখে ইউটিউবে সার্চ করলে তাদের চ্যানেল পাবেন। এই চ্যানেলটি যাত্রা শুরু করে ২০১০ সালে এবং ধারাবাহিক পারফরম্যান্সে কোটি ভক্তের হৃদয় জয় করে ২০১৩ সালে আলোচনায় আসে। বিটিএস বাংলাদেশে জনপ্রিয় হওয়ার পেছনের পেছনের গল্পটি হলো এই বিটিএস ভক্ত প্রচুর বাংলাদেশি নারী। যারা বিটিএস ব্যান্ডটিকে অধিকতর ভালোবাসে পুরুষদের তুলনায়। অন্য যেকোন বিষয় নিয়ে জানতে চাইলে কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটি করে যেতে পারেন।

অনলাইন ইনকাম

টাকা এমন একটা জিনিস যার নাম শুনলে সবাই পাইতে চায়। কেউ এ ব্যাপারে অনাগ্রহী নয়। যদি খুব সহজে সেটা পাওয়া যায় তাহলে তো কথায় নেই। আজ আমি আপনদের সাথে আলোচনা করবো এ বিষয় নিয়ে যে, খুব সহজে অনলাইন থেকে ইনকাম করবেন। চলুন শুরু করা যাক। অললাইনে ইনকাম করতে কী কী দরকার। অনলাইন জগতে ইনকাম করতে হলে সর্বপ্রথম আপনার যা লাগবে তা হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা দিয়ে আপনি কাজটি করতে পারবেন। আপনার হাতে থাকা স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার থাকলেই আপনার নিশ্চিত ইনকাম সম্ভব। তবে আপনার শুধু ডিভাইস থাকলেই চলবেনা সাথে আপনাকে আপনার যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে কাজ করে যেতে হবে। কোথায় কাজ পাবেন বা কাজ করবেন বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আপনার কাজের ক্ষেত্র নিয়ে দুশ্চিন্তা করার কোন দরকার নাই। আপনাকে আমি সব ধরনের কাজের ক্ষেত্র পরিচয় করিয়ে দিবো। অনলাইনে এত এত কাজ আছে যে, আপনি সারা বছর একটি কাজ করেও শেষ করতে পারবেন না। আর বেশি কথা না বলে শুরু করছি কোথায় কোথায় কাজ করবেন। ফেইসবুক আপনি সারা বছর জুড়ে অথবা মাসে বা দিনে একবার হলেও ঢু মারেন আপনার প্রিয় সোশ্যাল মিডিয়ায়। বন্ধুদের সাথে চ্যাটিং, বিভিন্ন পোস্ট, গ্রুপ ইত্যাদি ...