পোস্টগুলি

নভেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কাঁচা বাদাম

ছবি
আমরা ছোট বেলা থেকেই বাদামের প্রতি একপ্রকার ভালবাসা নিয়েই বড় হই। এমন কোন ছেলে মেয়ে বলতে পারবেনা যাদের সাথে বাদামের সখ্যতা নেই। ধনী-গরিব সবার প্রিয় খাবারের তালিকায় বাদাম ছিল, আছে এবং থাকবে। বাদাম পেলে খুশি হয়না এমন মানুষ পাওয়া যাবে কিনা আমি জানিনা। বাদাম যেমন পুষ্টিগুণে ভরা একটি খাবার তার সাথে এটি একটি সহজলভ্য সস্তা খাবার। বন্ধুদের সাথে আড্ডা, প্রেমিক-প্রেমিকার ছুটির দিনের ঘুরতে যাওয়া কিংবা কর্মব্যস্ত মানুষের চলার পথের একটু চিবুনিতে বাদাম একটি অপরিহার্য খাবার। কমখরচে সময় কাটানোর মতো খাবার হিসেবে বাদাম অতুলনীয়। তো এই কাঁচা বাদাম নিয়ে বেশ কিছু দিন ধরে চলছে ব্যাপক তোলপাড়। কারণ কাঁচা বাদাম নিয়ে ফেরি করে বেচার সময় একটি ছন্দে ছন্দে তাল মিলিয়ে গান গাইছিলেন এক ফেরিওয়ালা। কে জানতো সেই গানটিই আজ ভাইরাল হয়ে যাবে ও এত জনপ্রিয় হয়ে উঠবে। রীতিমতো নেট দুনিয়া কাপিয়ে তুলেছে এই গানটি। টিকটকার থেকে ইউটিবার কেউ বাদ যাননি সমান তালে চলছে ফেসবুক সহ প্রায় সব সামাজিক মাধ্যমে। তো এখন কাঁচা বাদাম খান আর হারিয়ে যান নেট দুনিয়ায়।

মেক্সিকান তরুণী জামালপুরের তরুণকে বিয়ে করলেন।

ছবি
ফেসবুকে পরিচয় তারপর প্রেম। প্রেমের টানে মেক্সিকো থেকে জামালপুরের সরিষাবাড়ি এসে খ্রিসটান ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে করলেন বিয়ে। মেক্সিকান তরুণীর বর্তমান নাম লাইলী। সে এখন অবস্থান করছেন সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামের মো. নজরুল ইসলামের বাড়িতে। মেক্সিকান বউকে দেখার জন্য ভীড় করতে উৎসুক স্থানীয় জনগণ। খোঁজ নিয়ে জানা যায় গ্লাডিস নাইলি টরিবিও মরালেস নামের ওই তরুণীর বর্তমান নাম লাইলী আক্তার তার বর্তমান বয়স ৩২ বছর। সে রবিউল ইসলাম রুমন নামের এক তরুণকে বিয়ে করেন। রুমনের বর্তমান বয়স ২৯ বছর। বিয়ে করে হাসি আনন্দে দিন কাটাচ্ছেন। রুমনের বাবার নাম নজরুল ইসলাম। রুমন ময়মনসিংহের রুমডো ইন্সটিটিউট অব মডার্ণ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে বর্তমানে ফ্রিল্যান্সিং করছেন। রবিউল হাসান জানান, তিনি ভালোভাবে ইংরেজিতে কথপোকথনের জন্য একজন দক্ষ বন্ধু খুঁজছিলেন। এক পর্যায়ে ২০১৯ সালে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর তরুণী গ্লাডিস নাইলি টরিবিও মরালেসের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ও প্রেম হয়। টানা দুবছর প্রেম করার পর রোববার (২১ নভেম্বর) সকাল সোয়া ৮টায় বা...

শিশু দিবস আজ

ছবি
১৯৮৯ সালের ২০ নভেম্বর বিশ্ব নেতাদের সহযোগিতায় জাতিসংঘ শিশু অধিকার সনদ গৃহীত হয়। সেই থেকে শিশুদের জন্য কাজ করা ইউনিসেফ শিশুদের সুরক্ষা ও স্বাস্থ্য বিষয় কাজ করে যায় এবং দিনটি শিশু দিবস হিসেবে পালন করে থাকে। শিশু যাতে করে তার শৈশবের দিনগুলোকে উপভোগ করতে পারে ও সঠিক শিক্ষার সমন্বয়ে তার জীবন গড়াতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে ইউনিসেফ। শিশুদের ভারীকাজে ব্যবহার অথবা শারীরিক নির্যাতনের হাত থেকে রক্ষা করা এ দিবসটির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়। শিশুর অধিকার রক্ষায় ইউনিসেফ তহবিল গঠন করে এবং শিশুর অধিকার নিশ্চিতে কাজ করে। এছাড়াও বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও এনজিও এই দিনটি যথাযথভাবে পালন করে।

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস।

ছবি
  পুরুষ দিবসের ফাইল ফটো। আন্তর্জাতিক পুরুষ দিবস প্রতি বছর ১৯ নভেম্বর তারিখে পালিত হয়। সারা বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে লিঙ্গ ভিত্তিক সমতা, বালক ও পুরুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পুরুষের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রধান উপলক্ষ হিসেবে এই দিবসটি উদ্‌যাপন করা হয়ে থাকে। দিবসটির ইতিহাস ১৯৯৪ সালে পুরুষ দিবস পালনের প্রথম প্রস্তাব করা হয়। তবে ইতিহাস বেশ পুরনো। ১৯২২ সাল থেকে সোভিয়েত ইউনিয়নে পালন করা হতো রেড আর্মি অ্যান্ড নেভি ডে। এই দিনটি পালন করা হতো মূলত পুরুষদের বীরত্ব আর ত্যাগের প্রতি সম্মান জানিয়ে। ২০০২ সালে দিবসটির নামকরণ করা হয় ‘ডিফেন্ডার অফ দ্য ফাদারল্যান্ড ডে’। রাশিয়া, ইউক্রেনসহ তখনকার সময়ে সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে এই দিবসটি পালন করা হতো। বলা যায়, নারী দিবসের অনুরূপভাবেই দিবসটি পালিত হয়। ষাটের দশক থেকেই পুরুষ দিবস পালনের জন্য লেখালেখি চলছে। ১৯৬৮ সালে আমেরিকান সাংবাদিক জন পি হ্যারিস নিজের লেখায় এ দিবসটি পালনের গুরুত্ব তুলে ধরেন। নব্বই দশকের শুরুতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও মাল্টায় কয়েকটি প্রতিষ্ঠান ফেব্রুয়ারিতে পুরুষ দিবস পালনের জন্য বেশ কয়েকটি অনু...

অনেক দাম কমিয়েছি আর কত বললেন শেখ হাসিনা।

ছবি
  সার থেকে শুরু করে সবকিছুর দাম কমানো হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'যে সার ৯০ টাকা ছিল, সেই সার ১৫-১৬ টাকায় আমরা পৌঁছে দিচ্ছি। প্রতিটি ক্ষেত্রে আমরা তাদেরকে (কৃষক) সব রকম সহায়তা দিচ্ছি।' গ্লাসগোতে কপ-২৬ সম্মেলন, যুক্তরাজ্য ও ফ্রান্সে সদ্যসমাপ্ত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বু ধবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ডিজেলের দাম যখন বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে আমাদের প্রতিবেশী দেশেও বেড়ে গেছে। আমাদেরকে তো তেল কিনে আনতে হয়। আপনারা কি বলতে পারেন, কত টাকা ভর্তুকি দেই বছরে? বিদ্যুৎ এবং আনুষঙ্গিক মিলিয়ে ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকি। ইতোমধ্যে আমরা এত টাকা ভর্তুকি দেই, আর কত টাকা আমরা ভর্তুকি দেব। আমাদের উপার্জনটা কী? আমাদের নিজস্ব কী সম্পদ আছে? কাজেই আপনাদের এটাও বিবেচনা করতে হবে।  সরকার আর কত টাকা ভর্তুকি দেবে- এ প্রশ্ন রেখে তিনি আরও বলেন, বাজেটের সব টাকা যদি ভর্তুকিতে দিয়ে দেই তাহলে সব উন্নয়ন প্রকল্প...

ফেইসবুক থেকে ইনকাম করুন খুব সহজে

ছবি
ফেইসবুক কোম্পানি তাঁদের ভিউপয়েন্ট সফটওয়্যারের মাধ্যমে দিচ্ছে টাকা আয়ের সুযোগ। বর্তমান পৃথিবীতে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ ফেইসবুক ব্যবহার করেনা এমন লোক পাওয়া প্রায় কষ্টসাধ্য। ফেইসবুকে ঘন্টার পর ঘন্টা কাটানো লোকের সংখ্যা বলে শেষ করা যাবেনা। আমাদের সবার সময় ব্যয় হয় অলসভাবেই কোন টাকা ইনকাম ছাড়া। আমরা শুধুমাত্র ব্যবহার করি নিজেদের আনন্দ,বেদনা, আড্ডা, সুখ ও দুঃখের গল্প শেয়ারের মাধ্যমে। এছাড়াও বন্ধুদের সাথে কথাবার্তা আদান-প্রদান, ভিডিও ও গেমস খেলার মধ্যে দিয়ে কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এখন ফেইসবুক আপনাকে দিচ্ছ টাকা ইনকামের দারুণ সুযোগ। আপনাকে কঠিন কোন কাজ করতে হবেনা। যে কাজগুলোর মাধ্যমে টাকা দেবে ফেইসবুক তা খুবই মামুলি ব্যাপার।  কি কি কাজ করতে হবে? আপনাকে আসলে তেমন কোন কাজ করতে হবেনা তবে একেবারে কোন কাজ ছাড়া টাকা দেবে এমনটা ভাবা ঠিক না। আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে।  কাজগুলো নিম্নরূপ: প্রথমে আপনাকে ফেইসবুক ভিউপয়েন্ট সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। ইন্সটল করার পর লগইন করতে হবে এজন্য আপনাকে আপনার নাম, বয়স ও ইমেইল ঠিকানা দিতে হবে। এরপর আপনাকে কিছু কাজ দেয়া হবে যেমন, ...

মাদারগঞ্জ বেসিক ক্যাডেট একাডেমিতে ভর্তি শুরু

ছবি
  মাদারগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ৫ম বর্ষে পদার্পণ করেছে মাদারগঞ্জ বেসিক ক্যাডেট একাডেমি । তাঁদের দক্ষ পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী মিলে তৈরি করেছে একটি সুবিশাল শিক্ষা পরিবার। এই শিক্ষা পরিবারকে আরো গতিশীল ও সুনাম ধরে রাখার প্রত্যয়ে অতীতের ন্যায় প্রতিষ্ঠানটি শুরু করেছে ছাত্র-ছাত্রী সংগ্রহ অভিযান। এই অভিযানকে সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী।  মাদারগঞ্জ বেসিক ক্যাডেট একাডেমির সাথে যুক্ত থাকতে ও আপনার সন্তানকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে উক্ত প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা করবেন এই প্রত্যাশায়। মাদারগঞ্জ বেসিক ক্যাডেট একাডেমি । মাদারগঞ্জ, জামালপুর। https://www.facebook.com/MadarganjBasicCadet.2017/